ঢাকা, ২০ মে-২০২৬
স্টাফ রিপোর্টার : দেশের বেসরকারি মাদ্রাসাগুলোর পরিচালনা ব্যবস্থায় শিক্ষিত ও যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি ছাড়া কোনো ব্যক্তি দাখিল, আলিম ও ফাজিল পর্যায়ের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন না। এ বিষয়ে ১৭ মে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক জবাবদিহিতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা কাঠামো শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং ভবিষ্যতে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন বা পুনর্গঠনের ক্ষেত্রে এটি বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা নিশ্চিতেই নতুন সিদ্ধান্ত প্রজ্ঞাপন অনুযায়ী, মাদ্রাসার সভাপতি পদে মনোনয়ন বা নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে কমপক্ষে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল করতে হবে। পাশাপাশি তার বিরুদ্ধে কোনো গুরুতর ফৌজদারি মামলা বা দুর্নীতির অভিযোগ থাকলে তিনি অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদ্রাসায় অযোগ্য কিংবা অশিক্ষিত ব্যক্তিরা পরিচালনা কমিটির শীর্ষ পদে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমে অদক্ষতা তৈরি করছিলেন। অনেক ক্ষেত্রে শিক্ষক নিয়োগ, আর্থিক ব্যবস্থাপনা ও শিক্ষার পরিবেশ নিয়েও অভিযোগ উঠছিল। এসব সমস্যা নিরসনে সরকার এ উদ্যোগ নিয়েছে। নতুন এই সিদ্ধান্তকে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এ ধরনের নীতিগত পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে


