ঢাকা, ১৯ এপ্রিল-২০২৬
ওয়াহিদ মুরাদ (খুলনা ব্যুরো চীফ) : ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত খুলনা জেলার রুপসা উপজেলার কুদির বটতলায় কৃষক উঠানে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৪০ জন কৃষকের মাঝে এক কেজি করে ব্র্যাকসিড হাইব্রিড-১০ আমন ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। উক্ত কর্মশালয় ৬০ জন কৃষক উপস্থিত ছিলেন। ১৮ এপ্রিল (শনিবার) দুপুরে উপজেলার তিলক ইউনিয়ন এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুজিত কুমার মন্ডল ও বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ হাসিবুর রহমান । কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো-এর খুলনা অঞ্চলের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের কৃষিবিদ ছাদেকুর রহমান, মোহাম্মদ জালাল আহমেদ সহ স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আরো পড়ুন : নববর্ষে দুর্নীতিবিরোধী অঙ্গীকারে খুলনায় ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’-এর আলোচনা সভা অনুষ্ঠিত
কৃষিবিদ মোস্তাফিজুর রহমান বলেন, হাইব্রিড ধান চাষে মাঠ পর্যায়ে সঠিক দিকনির্দেশনা ও সময়োপযোগী পরামর্শ পেলে কৃষকরা কম খরচে বেশি ফলন অর্জন করতে পারবেন। তিনি জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের জ্ঞান ও দক্ষতা বাড়বে এবং লাভজনক কৃষিতে নিজেদের প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে হাইব্রিড ধানের চাষ সম্প্রসারণ অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সেচ ব্যবস্থায় মিতব্যয়ী হওয়া প্রয়োজন। আমন ধানের জমিতে স্যার ব্যবস্থাপনা ও জৈব বালাইনাশক নিয়ে বিশদ আলোচনা করেন এটি ব্যবহার করলে কৃষকেরা উপকৃত হবেন বলে তিনি উল্লেখ করেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


