নববর্ষে দুর্নীতিবিরোধী অঙ্গীকারে খুলনায় ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’-এর আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৯ এপ্রিল-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে “নতুন বছরে অঙ্গীকার, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করেছে গ্রীন ফোর্স বাংলাদেশ। খুলনা বিভাগের সোনাডাঙ্গাস্থ সংগঠনটির বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সামাজিক সচেতনতা, নৈতিক মূল্যবোধ এবং দুর্নীতিবিরোধী অঙ্গীকারের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতে গ্রীন ফোর্স বাংলাদেশ এর অঙ্গসংগঠন ‘গ্রীন ভলান্টিয়ার্স’ এর পক্ষ থেকে প্রধান অতিথি সহ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নির্ধারিত সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান ডা. এস. এম. হক। তিনি বলেন, ‘দুর্নীতি একটি রাষ্ট্রের উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবং সমাজের প্রতিটি স্তরে এর নেতিবাচক প্রভাব পড়ে। নতুন বছরকে সামনে রেখে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’ তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, নৈতিকতা ও সততার চর্চাই পারে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে। একইসঙ্গে খুলনা জেলা কমিটির সভাপতি মো. সুজাত কবির বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে সচেতন নাগরিক সমাজ গড়ে তোলা জরুরি। নতুন প্রজন্মকে এ বিষয়ে সম্পৃক্ত করা সময়ের দাবি।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিন ফোর্স বাংলাদেশের খুলনা বিভাগীয় সভাপতি ড. মো. শাহ আলম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়, বরং সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক চেতনার বিকাশ প্রয়োজন। এ ধরনের আলোচনা সভা সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ বিশেষ অতিথির বক্তব্যে খুলনা জেলা কমিটির সেক্রেটারী মো. নূর আলম শান্ত বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হলে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান- সবখানেই নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রীন ফোর্স বাংলাদেশ, গ্রীন ভলেন্টিয়ার্স এর বিভাগীয় সভাপতি আহম্মদ হামিম রাহাত। আলোচনা সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, তরুণ সমাজকর্মী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। বক্তারা নববর্ষকে ঘিরে দেশের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সকলকে গান শুনিয়ে মুগ্ধ করেন সংগীত শিল্পী সুজাত কবির ও হুমায়ুন কবির।

অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত সবাই একসঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অংশগ্রহণকারীদের মতে, এ আয়োজন তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

One thought on “নববর্ষে দুর্নীতিবিরোধী অঙ্গীকারে খুলনায় ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’-এর আলোচনা সভা অনুষ্ঠিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×