ঢাকা, ০৯ এপ্রিল-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ৩৬তম ব্যাচের কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। তিনি গত ৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে দিঘলিয়া উপজেলা প্রশাসনে যোগদান করেন।
নবনিযুক্ত এই কর্মকর্তার আগমনে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে। দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে তিনি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে কর্মরত অবস্থায় প্রশাসনিক দক্ষতা, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার এই অভিজ্ঞতা দিঘলিয়া উপজেলায় দায়িত্ব পালনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরো পড়ুন : দিঘলিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
যোগদানের পর ০৮ এপ্রিল (বুধবার) নবাগত ইউএনও’কে তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান দিঘলিয়া প্রেসক্লাবের সদস্যরা। এসময় এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এছাড়াও যোগদানের পর থেকেই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, উপজেলা স্কাউটস এবং মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়। বরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তার আগমনে দিঘলিয়া উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তারা আশা প্রকাশ করেন, নতুন ইউএনও স্থানীয় সমস্যা সমাধান, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
অনুষ্ঠানে উপস্থিত দিঘলিয়া প্রেসক্লাবের সদস্যরা নবাগত ইউএনওর সফলতা কামনা করেন এবং তার নেতৃত্বে দিঘলিয়া উপজেলা একটি আধুনিক, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসনিক মডেলে পরিণত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, দিঘলিয়া উপজেলা খুলনা জেলার একটি গুরুত্বপূর্ণ জনপদ। কৃষি, মৎস্য এবং নদীনির্ভর অর্থনীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা এ অঞ্চলের সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ইউএনওর যোগদানের মধ্য দিয়ে সেই উন্নয়ন ধারায় নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


