ঢাকা, ০৯ এপ্রিল-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৮ এপ্রিল (বুধবার) সকাল ১১টায় সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী ও উদ্ভাবনী কার্যক্রম উপস্থাপন করে, যা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। প্রদর্শনীগুলোতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, পরিবেশবান্ধব ধারণা এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।
আরো পড়ুন : দিঘলিয়া উপজেলায় নবাগত ইউএনওকে দিঘলিয়া প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কিশোর আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিমেল সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত এবং পিআইও মো. জামাল হুসাইনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।আলোচনা পর্বে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা নতুন প্রজন্মকে সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করে। একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একই ভেনুতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও প্রতিযোগিতামূলক উদ্দীপনা। আয়োজক সূত্রে জানা গেছে, কুইজ ও অলিম্পিয়াডে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নাম ঘোষণা করে সমাপনী দিনে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সার্বিকভাবে দিঘলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চেতনা জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের ধারণা।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


