ঢাকা, ২১ ফেব্রুয়ারি-২০২৬
জেলা প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ীতে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ ২১ ফেব্রুয়ারি (শনিবার) বিকালে রাজবাড়ী জেলা স্কুল মাঠে এ বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ীতে নানা কর্মসূচির মধ্যে এ বইমেলাটি অন্যতম। এছাড়াও দিবসটি পালনে আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ভাষা দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে শহীদ খুশী রেলওয়ে মাঠ সংলগ্ন শহীদ মিনারে দিবসের প্রথম প্রহরে সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, রাজবাড়ী প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা, স্কুল, কলেজ, কিন্ডারগার্টেনসহ সকল স্তরের জনগণের পক্ষ থেকে পুষ্প অর্পণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, অতিরিক্ত জেলা প্রশাসক (আই সি টি) শংকর চন্দ্র বৈদ্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা রায়, বিএনপি নেতা অধ্যাপক মঞ্জুর আলম দুলাল, জেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবিব প্রমুখ।
Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু


