দিঘলিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঢাকা, ২১ ফেব্রুয়ারি-২০২৬

ওয়াহিদ মুরাদ, (দিঘলিয়া, খুলনা) : খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

দিবসের কর্মসূচির মধ্যে ছিল একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। এছাড়া শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশের শান্তি ও কল্যাণের জন্য মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমাজসেবা অফিসার মো. সোহাগ হোসেন, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. জামাল হুসাইন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. কিশোর আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোনায়েম খান, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ খানম, উপজেলা তথ্য সেবা অফিসার সাঈদা খাতুন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ, উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইদ্রিস আলী হাওলাদার, আ. রাজ্জাক ও সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার শহীদুল্লাহসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে দিঘলিয়া থানা পুলিশ, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া, দিঘলিয়া সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজ ও দিঘলিয়া বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দিঘলিয়া উপজেলা বিএনপি, দিঘলিয়া প্রেসক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ। দিঘলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিবসটি উপলক্ষে নিজ নিজ কর্মসূচির মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।

আলোচনা সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি নিজের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related News :

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×