মাতৃভাষা ও শহিদ দিবস পালন উপলক্ষে দিঘলিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় একুশের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সাংস্কৃতিক আয়োজন এবং বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদ বলেন, মহান ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে আগামী প্রজন্মের মাঝে ভাষা শহিদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। দিবসটি যথাযথ মর্যাদায় পালনে সকল দপ্তরকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের প্রস্তুতির কথা তুলে ধরেন এবং নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন- দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কাজী হাসনাতুন তাসনিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. কিশোর আহমেদ, উপজেলা সিনিয়র প্রাণিসম্পদ অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা সমাজসেবা অফিসার মো. সোহাগ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. জামাল হুসাইন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টি এম শাহ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা। এছাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ শামীমুল ইসলাম এবং দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বক্তারা বলেন, মহান ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। তাই দিবসটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। সবশেষে সভাপতি সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×