ঢাকা, ১৬ ফেব্রুয়ারি-২০২৬
এইচ আলিম, (জ্যেষ্ঠ প্রতিবেদক) : বগুড়া জেলা অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দলকে সংবর্ধনা প্রদান করলো বগুড়া জেলা ক্রীড়া সংস্থা। বগুড়ার বয়স ভিত্তিক তিনটি দলই সাম্প্রতি সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে। তিনিটি দলই চ্যাম্পিয়নশীপ হওয়ায় ১৬ ফেব্রুয়ারি (সোমবার) সকালে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। বগুড়া জেলা ক্রিড়া অফিসার আকরাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন, মাহফুজুল হক, শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, জেলা কোচ রিফাত হাসান প্রমুখ।
প্রধান অতিথি সংবর্ধনা অনুষ্ঠানে সকল ক্ষুদে ক্রিকেটারদের হাতে বিশেষ উপহার তুলে দেন।
Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক


