‘৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ-২০২৫’ শুরু

ঢাকা, ১৫ ডিসেম্বর-২০২৫ 

চীফ রিপোর্টার : বাংলাদেশ গলফ ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ‘হোম অব গলফ’ কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হচ্ছে বাংলাদেশসহ বিশ্বের ৮টি দেশের অ্যামেচার গলফারদের লড়াই ‘৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ-২০২৫’। খেলা শুরু হবে সকাল সাড়ে সাতটা। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৮টি দেশ। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভূটান।

বাংলাদেশ গলফ ফেডারেশনের চিফ কো-অর্ডিনেটর লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আহসান আজিজ বলেন, ‘আমাদের আয়োজন সম্পন্ন হয়েছে। ৭টি অতিথও দেশগুলো এসেছে। এখন আট দলের লড়াইয়ের অপেক্ষা।’ এ আসরে শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশ। স্বাগতিক দলের তারকা গলফার শফিকুল বলেন, ‘আমি এবং আমার দলের গলফাররা কঠোর অনুশীলন করেছে। আশা করছি হাড্ডাহাড্ডি লড়াই হবে। ভালো খেলতে পারলে আমরা চ্যাম্পিয়ন হবো।’অস্ট্রেলিয়ার গলফার পারভেজ বলেন, ‘প্রথমবারের মতো এসেছি। খুব ভালো লাগছে। দেখি চেষ্টা করে।’ থাইল্যান্ডের গলফার ক্রিয়াংক্রাই কাইয়াং বলেন, ‘এখানে খেলতে পারা আমার জন্য দারুন এক অভিজ্ঞতা। আশা করছি ভালো খেলতে পারবো।’পাকিস্তানের গলফার ইলিয়াস আহমেদ বলেন, ‘আমরা এখানে শিরোপা জয়ের জন্য এসেছি। প্রস্তুতি অনেক ভালো। আশা করছি, আমরাই চ্যাম্পিয়ন হবো।’ নেপালের গলফার তেনজিং সেরিং বলেন, ‘কুর্মিটোলা গলফ কোর্স খুবই চমৎকার। তবে চ্যালোঞ্জিং কোর্স এটা। তারপরও আমরা আশাবাদী শিরোপা জয়ের ব্যাপারে।’ শ্রীলঙ্কার গলফার সুন্দরম দুয়ারসা বলেন, ‘এমন টুর্নামেন্টে ভালো করা অনেক কঠিন। তবে আমাদের প্রস্তুতি অনেক ভালো। আমরা চেস্টা করবো ভালো খেলার জন্য।’ আফগানিস্তানের গলফার নুর আহমেদ ফজল বলেন, ‘এটা দারুন একটা গলফ কোর্স। খুবই ভালো লেগেছে। আমার বিশ্বাস সেরাটা দিতে পারলে আমরাই চ্যাম্পিয়ন হবো।’ ভুটানের গলফার ডেসেন চৌডা বলেন, ‘হঠাৎ খেলতে নেমে শিরোপা জয় করা কঠিন। তবে আমি চেষ্টা করবো।’

১৯ ডিসেম্বর জমকালো পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের পর্দা নামবে।

Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের  ...

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×