ঢাকা, ২১ ফেব্রুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অমর একুশে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন লালনশাহ গণগ্রন্থাগার–এর উদ্যোগে ২১ ফেব্রুয়ারি (শনিবার) চিথলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিথলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো. ইদ্রিস আলী লস্কর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক জনাব মো. মতিয়ার রহমান এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালনশাহ গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক জনাব প্রশান্ত কুমার শর্মা।
অনুষ্ঠানের শুরুতে মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ইতিহাস, শহিদ মিনার ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে নানা রঙে তাদের সৃজনশীলতা প্রকাশ করে। পরবর্তীতে সংগীত পরিবেশনার মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। শিশু-কিশোরদের পরিবেশনায় দেশাত্মবোধক ও ভাষাভিত্তিক গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি ও সভাপতি তাদের বক্তব্যে ভাষা শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শতাধিক ছাত্র-ছাত্রী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


