ঢাকা, ১৪ ডিসেম্বর-২০২৫
ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার ঐতিহ্যবাহী সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক গুটিকয়েক অদম্য উৎসাহী এবং উদ্যোগী শিক্ষার্থীর উদ্যোগে ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার স্মৃতি, বন্ধুত্ব আর ভালোবাসার আবেশে মুখরিত হয়ে উঠেছিল দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ের ষাটোর্ধ্ব অবসরপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ছিল এক ব্যতিক্রমধর্মী আবেগঘন ও হৃদয়স্পর্শী মিলন মেলা। ১৩ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই মিলনমেলায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহ্বায়ক সরদার ইসরাইল হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেনের সুশৃঙ্খল ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন স্মৃতিচারণায়।
দীর্ঘদিন পর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে এসে একে অপরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাবেক কৃষি সচিব ওয়াহিদা আক্তার শিলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, দৌলতপুর কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার গোলাম মোস্তফা, সাবেক অডিট অ্যান্ড একাউন্টিং অফিসার এম সিদ্দিকউজ্জামান, স্টার জুটমিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি এস এম গোলাম রহমান। এছাড়া বক্তব্য রাখেন মাষ্টার নজির আহমেদ, খান গোলাম রসুল, দাউদ আলী সর্দার, কবি শেখ লোকমান হোসেন, হোমিও চিকিৎসক মো. হুমায়ুন কবির, আকলিমা খাতুন, হুমায়ুন কবির মোল্লা, প্রধান শিক্ষক হাবিবুর রহমান মল্লিকসহ আরও অনেকে।
বক্তারা তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষাজীবনের স্মৃতি, প্রিয় শিক্ষকদের অবদান এবং ছাত্রজীবনের নানা সুখ-দুঃখের গল্প তুলে ধরেন। তাঁরা বলেন, এই প্রতিষ্ঠান শুধু শিক্ষা নয়—জীবনের মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমন মিলনমেলা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তাঁরা।
অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণখোলা আড্ডা, হাসি-আনন্দ ও অতীত স্মৃতির রোমন্থন। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে অনেকের চোখে-মুখে ছিল আনন্দাশ্রু। মিলনমেলাটি অংশগ্রহণকারীদের মধ্যে এক অনন্য আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে। এই মিলনমেলা প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে বলে আশা করেন আয়োজক কমিটি। পরিশেষে ভবিষ্যতেও এমন মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


