সাভারে ইয়াবা ও গাঁজাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা, ১৩ সেপ্টেম্বর-২০২৬

জেলা প্রতিবেদক : সাভারে পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিনজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১২ সেপ্টেম্বর (শনিবার) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক সাইদুল ইসলাম।

গত শুক্রবার সাভারের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেনে রাজধানী লাগোয়া সাভারের আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়ার গ্রামের শামসু মিয়ার মেয়ে ও আবদুল খালেকের স্ত্রী জুলিয়া আক্তার জুলি (৪২), একই এলাকার মুনসুর আলীর স্ত্রী মাফিয়া (৪৫) এবং সাভারের কাঞ্চনপুর বেদেপল্লীর সাধু মিয়ার মেয়ে ও সেলিমের স্ত্রী  হাসি আক্তার (৩৮)।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি উত্তর-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে ১১ সেপ্টেম্বর (শুক্রবার) সাভারের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করা হয়। এদিন দুপুর সাড়ে ১টার দিকে এসআই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী জুলিয়া আক্তার জুলিকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার তিন মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

Related News :

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

মুক্তিযোদ্ধা মানিক পশারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ও দাফনে বাধার প্রতিবাদে জাবিতে শিক্ষার্থীদের মোমবাতি...

মুক্তিযোদ্ধা মানিক পশারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ও দাফনে বাধার প্রতিবাদে জাবিতে শিক্ষার্থীদের মোমবাতি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×