ঢাকা, ০১ অক্টোবর-২০২৬
জেলা প্রতিবেদক : দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর জেলায় আবারও শুরু হয়েছে ৩০০ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা। আজ ০১ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ২০ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত প্রমুখ। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আজ ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। এ অঞ্চলের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় এই মেলাকে কেন্দ্র করে সমগ্র জেলাজুড়ে সর্বস্তরের মানুষের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসহ-উদ্দীপনা। ৩০০ বছরের এই মেলা পুনরায় চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


