সাতক্ষীরায় অবৈধ মজুদ বিরোধী অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন র‍্যাব-৬

ঢাকা, ১২ এপ্রিল-২০২৬

মহিদুল ইসলাম শাহীন, (জ্যেষ্ঠ প্রতিবেদক) : সাতক্ষীরায় ভোজ্য তেলের অবৈধ মজুদ বিরোধী অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ও জেলা ম‍্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত যৌথ আভিযানিক দল।

১২ এপ্রিল (রবিবার) র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার আভিযানিক দল সাতক্ষীরা জেলার দেবহাটা থানা এলাকায় ভোজ্যতেলের অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনাকালে ‘লাকী স্টোর’ নামীয় প্রতিষ্ঠানকে মুদি দোকানের লাইসেন্স নিয়ে নিজ বসত বাড়িতে ৩৪ ড্রাম (প্রতিটিতে ২০০ লি.) সরিষা ও রাইস ব্র‍্যান অয়েল মজুদ করার অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯(১) মোতাবেক ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।

অন্য এক অভিযানে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন মৌতলা এলাকায় অভিযান পরিচালনা করে ফেরদৌস মোড়ল (৫৫) নামক এক ব্যক্তিকে নিজ বাড়ীতে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করার অপরাধে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. শাহেদ হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং বাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্হিত ছিলেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×