সাতক্ষীরায় জলবায়ু সচেতনতায় ‘গোল ফর ক্লাইমেট’ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি-২০২৫

জেলা প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাতক্ষীরায় ব্যতিক্রমী এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের’ উদ্যোগে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ ও স্থানীয় সংগঠন ‘উত্তরণর’ এর যৌথ আয়োজনে আজ  সাতক্ষীরা পিটিআই সংলগ্ন পিএন হাইস্কুল মাঠে এই বিশেষ টুর্নামেন্ট ‘গোল ফর ক্লাইমেট’ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তির বাবা বিশিষ্ট ক্রীড়াবিদ খন্দকার আরিফ হাসান প্রিন্স, উত্তরণের কর্মকর্তা এড. মুনীর উদ্দিন, উত্তরণের পিসি মোহাম্মদ আলী এবং সেভ দ্য চিলড্রেনের প্রকল্প সমন্বয়কারী আবু বকর সিদ্দিকী। ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সভাপতি কর্ণ বিশ্বাস কেডির সভাপতিত্বে ও সহসভাপতি মো, হোসেন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল।

জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে চারটি দল গঠন করা হয়। যার নামকরণ করা হয় সাতক্ষীরা অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন, সিডর, আইলা ও আম্ফান’র নামে। প্রতিটি দলই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রতিকী বার্তা বহন করে। টুর্নামেন্টের ফাইনালে ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সভাপতি কর্ণ বিশ্বাস কেডির নেতৃত্বাধীন টাইফুন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সহ-সভাপতি মো. হোসেন আলীর আম্ফান দল। বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে মেডেলের পরিবর্তে গাছের চারা বিতরণ করা হয়।

Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের  ...

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×