ঢাকা, ০৫ জুলাই-২০২৫
স্টাফ রিপোর্টার : কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। প্রথম ম্যাচ ৭৭ রানে হেরেছে টাইগাররা।
সিরিজের প্রথম ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। লিটন দাস ও তাসকিন আহমেদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শামীম হোসেন ও হাসান মাহমুদ।
শ্রীলংকার একাদশেও দু’টি পরিবর্তন হয়েছে। মিলান রত্নায়েকে ও ইশান মালিঙ্গার জায়গায় সুযোগ পেয়েছেন দুনিথ ওয়েলালাগে ও দুসমন্থ চামিরা। এখন পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে ৫৮ ম্যাচ খেলে মাত্র ১২টি জিতেছে বাংলাদেশ। পাশাপাশি ৪৪টিতে হার ও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
বাংলাদেশ একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী, তানজিম হাসান, তানভীর ইসলাম, শামীম হোসেন, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), নিশান মাদুস্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুসমন্থ চামিরা ও আসিথা ফার্নান্দো।

Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত


