শিল্পকলায় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে সেমিনার ও চলচ্চিত্র প্রদর্শনী

ঢাকা, ০৪ জুন-২০২৬ 

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় নাট্যশালা মিলনায়তনে জনপ্রিয় লেখক, গল্পকার এবং কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে আগামীকাল শুক্রবার। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ০৫ জুন (শুক্রবার) বিকেল ৪ টা থেকে এ অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানমালা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ধারাবাহিক আয়োজনের শেষ পর্ব অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। বিকাল ৪ টায় প্রদর্শিত হবে সিনেমা শ্রাবণ মেঘের দিন। সন্ধ্যা সাড়ে ৬ টায় ‘চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ : নির্মাণশৈলী ও শিল্পদর্শন’ সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রবদ্ধ উপস্থাপন করবেন ড. শাহাদৎ রুমন, চলচ্চিত্র গবেষক ও সমালোচক এবং প্রবন্ধের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা এবং শিক্ষক অধ্যাপক ড. মতিন রহমান। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জনাব মো. মিজানুর রহমান।

সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। প্রবন্ধের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা এবং শিক্ষক অধ্যাপক ড. মতিন রহমান, আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

স্মরণ অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ রচিত গান পরিবেশিত হবে। রাত ৮ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদর্শিত হবে চলচ্চিত্র : ঘেটুপুত্র কমলা।

Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন  'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু

শিল্পকলায় জাতীয় কবির সৃষ্ট তাল ও ছন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

শিল্পকলায় জাতীয় কবির সৃষ্ট তাল ও ছন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×