শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে- যুগ্ম সচিব ফরিদ আহমেদ

ঢাকা, ২৭ সেপ্টেম্বর-২০২৬

সাগর কুমার বাড়ই, (তেরখাদা, খুলনা প্রতিনিধি) : বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্য সচিব শেখ ফরিদ আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না। মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। তিনি বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের জন্যে নয়, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই শিক্ষার অন্যতম উদ্দেশ্য।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্নগুলো বড় হোক, চেষ্টা হোক দৃঢ়, আর ভবিষ্যত হোক উজ্জ্বল। তিনি বলেন ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে হবে, স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে হবে।

আজ ২৭ সেপ্টেম্বর (রবিবার) সকাল সাড়ে ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলার পানতিতা-কাটেঙ্গা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের আয়োজনে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

কলেজের অধ্যক্ষ শেখ আব্দুল গফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, বিএনপি নেতা মো. বিল্লাল হোসেন, সরকারি নর্থ খুলনা কলেজের ক্রীড়া শিক্ষক মো. দেলোয়ার হোসেন দিলু ও কলেজ গভর্নিং বডির সদস্য ডাঃ দীন মোহাম্মদ।

কলেজের প্রভাষক মো. শারাফাত হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, কলেজের প্রভাষক এস, এম মোস্তাক আহমেদ, পানতিতা মাদ্রাসার সহকারী সুপার মাওলানা ওসমান গণি, ছাত্রনেতা চৌধুরী মেহেদী হাসান ও শিক্ষার্থী মিথিলা আক্তার। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×