শহীদ ওসমান হাদী হত্যার প্রতিবাদে খুলনায় অবস্থান কর্মসূচি

ঢাকা, ২৮ ডিসেম্বর-২০২৫

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এবং ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার ইনকিলাব মঞ্চের উদ্যোগে খুলনায় এক বিক্ষোভ প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে জোরালো প্রতিবাদ জানানো হয়। ২৮ ডিসেম্বর (রবিবার) বিকেল ৫টায় খুলনার শিববাড়ি মোড় (বাবরি চত্বর) এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্র-যুবক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড এখনো সুষ্ঠু বিচার পায়নি, যা মানবাধিকার ও ন্যায়বিচারের পরিপন্থী। বক্তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। বিক্ষোভ চলাকালে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করতে এ ধরনের প্রতিবাদ আন্দোলন অব্যাহত থাকবে।

আয়োজক সংগঠন ইনকিলাব মঞ্চ, খুলনা জানায়, শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত এবং দেশবিরোধী আধিপত্যবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের আন্দোলন চলমান থাকবে। একই সঙ্গে তারা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×