রাজবাড়ীতে রাইটার্স ক্লাবের উদ্বোধন

ঢাকা, ১০ অক্টোবর-২০২৬

জেলা প্রতিবেদক : রাজবাড়ীতে রাইটার্স ক্লাবের উদ্বোধন করা হয়েছে। আজ ১০ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় জেলা শহরের মিলেনিয়াম মার্কেটের তৃতীয় তলায় আয়োজিত এ উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবটির উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। প্রতিমন্ত্রী বলেন, আমাদের বাংলা ভাষার সংস্কৃতি অত্যন্ত পুরনো। সারা বিশ্ব খুঁজে এমন একটি সমৃদ্ধ ভাষা খুঁজে পাওয়া যাবে না।

রাইটার্স ক্লাবের উত্তরোত্তর সাফল্যের জন্য শুভকামনা জানিয়ে তিনি আরও বলেন, বাংলা ভাষা অনেক চড়াই উতরাই পার করে আজ এখানে এসেছে। এটি চর্চা করা খুবই প্রয়োজন। আশা করি ক্লাবটি শুদ্ধ বাংলা ভাষা চর্চায় জোরালো ভূমিকা রাখবে।

অধ্যাপক সালাম তাসিরের সভাপতিত্বে এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মো. সাইফুর রহমান, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, রাজবাড়ী জেলা জাসাসের রাজবাড়ী জেলা শাখার সভাপতি কাজী মিজানুর রহমান পলাশ, লেখক চৌধুরী এহসান করিম ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব শেখ মোহাম্মদ আব্দুর রউফ।

অনুষ্ঠানে বক্তারা ‘রাজবাড়ী রাইটার্স ক্লাব’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজবাড়ীর লেখক, সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সাহিত্যচর্চার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে নিজেদের আশাবাদ ব্যক্ত করেন।

Related News :

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

মুক্তিযোদ্ধা মানিক পশারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ও দাফনে বাধার প্রতিবাদে জাবিতে শিক্ষার্থীদের মোমবাতি...

মুক্তিযোদ্ধা মানিক পশারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ও দাফনে বাধার প্রতিবাদে জাবিতে শিক্ষার্থীদের মোমবাতি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×