ঢাকা, ২৫ সেপ্টেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচের কার্যালয় রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে সংস্থাটি। সংস্থাটির অভিযোগ, হামলার সময় তাদের অফিসের সামগ্রীসহ টিকাদানের প্রচুর সামগ্রী লুটপাট হয়েছে। ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মিরপুর-১ এ অবস্থিত রাজ্য এমএইচ-এফপি সেন্টারে যা ঘটেছে, তা নিছক কোনো ডাকাতি বা হামলা নয়- এটি একটি সুপরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড, যা সমাজের সবচেয়ে অসহায় ও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার অধিকার কেড়ে নেওয়ার একটি অন্যায় ষড়যন্ত্র। এই হামলা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, এটি এই দেশের প্রতিটি গরিব মা, প্রতিটি শিশু এবং প্রতিটি অসহায় মানুষের স্বাস্থ্যসেবা অধিকারকে অপমান করার শামিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজ্য এমএইচ-এফপি সেন্টার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যা সরকারের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে দীর্ঘ ৩০ বছর ধরে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে পরিবার পরিকল্পনা সেবা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে আসছে। এই সেন্টারটি ছিল এই অঞ্চলের হাজারো নারীর প্রসবকালীন নিরাপদ আশ্রয় এবং শিশুদের টিকাদানের ভরসা। আজ সেই আশ্রয়স্থলই সন্ত্রাসীদের আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
দেশীয় অস্ত্র নিয়ে ২৫০ জনের অধিক একটি সন্ত্রাসী দল নিরাপত্তাকর্মীদের জিম্মি করে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এই বর্বর হামলায় দেড় কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে এবং দীর্ঘদিনের সেবা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। একটি প্রতিষ্ঠান যেখানে দিন-রাত গরিব মানুষের জীবন বাঁচানোর কাজ করে, সেখানে এমন নৃশংস ও সন্ত্রাসী হামলা অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর শঙ্কা তৈরি করেছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে নাসরিন আখতার বলেন, আমরা সারা দেশের সচেতন নাগরিক, মানবাধিকার সংগঠন, চিকিৎসকসহ সমাজ এবং গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি-এ ঘটনার বিরুদ্ধে আমাদের দৃঢ় প্রতিবাদ জানানো দরকার। অন্যথায় একের পর এক প্রতিষ্ঠান এবং মানুষের বিরুদ্ধে একই ধরনের আক্রমণ হতে থাকবে। আজ যদি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করি, যদি এই হামলার বিরুদ্ধে নীরব থাকি, তবে আগামীকাল সেই সন্ত্রাসীরা আরও উৎসাহী হয়ে উঠবে এবং সারা দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হামলার জন্য উৎসাহিত হবে। অন্য সব কিছুর বিনিময়ে নিরাপদ স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আমাদের সবার। এই নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না; এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।
এই হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে চিহ্নিত করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে।
Related News :

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল


