রংপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : আটক ১

ঢাকা, ২৭ মার্চ-২০২৬ 

জেলা প্রতিনিধি : রংপুর নগরীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। ২৬ মার্চ (বৃহস্পতিবার) বিকেলের দিকে নগরীর জিলা স্কুল মোড় এলাকায় এই ঝটিকা মিছিল বের করেন তারা।

আত্মগোপনে থাকা রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শাহজাহানুর ইসলাম সৌরভের ফেসবুক আইডি থেকে তা প্রচার করা হয়। এটি মহানগর ছাত্রলীগের উদ্যোগে মিছিলটি হয়েছে বলে ফেসবুকে জানান তিনি। ভিডিওতে দেখা যায়, দুই একজনের মুখে মাস্ক থাকলেও বাকিরা মাস্ক ছাড়া। ব্যানার না থাকলেও মহানগর ছাত্রলীগের পক্ষে শ্লোগান দিতে দেখা যায় তাদের। নিষিদ্ধ ছাত্রলীগের ওই ঝটিকা মিছিলে ১০-১২ জন নেতাকর্মী অংশ নেন।

এদিকে মিছিলের ভিডিও প্রকাশ্যে আসার পর রাত সাড়ে ৯টার দিকে নগরীর সুরভি উদ্যান থেকে হৃদয় নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশ। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ঝটিকা মিছিলের বিষয়টি নজরে এসেছে। একজনকে আটক করা হয়েছে। বাকীদেরও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

Related News :

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী প...

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী প...

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল  করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ইয়াবাসহ একজন গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×