ঢাকা, ০২ অক্টোবর-২০২৬
ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আয়োজনে সদর দপ্তরের বোর্ডরুমে কারিগরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ০১ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত সভায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এসপিডি) অরূপ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
সভায় যশোর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, যশোর পবিস-১-এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসাদুজ্জামান খান, কুষ্টিয়া পবিস-১-এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ইসমাত কামাল, নির্বাহী প্রকৌশলী (এসপিডি) সৈয়দ নাফিউল ইসলাম এবং যশোর জোনের নির্বাহী প্রকৌশলী মিঠু কুমারসহ বিভিন্ন অঞ্চলের নির্বাহী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া যশোর পবিস-১ ও ২, কুষ্টিয়া পবিস, খুলনা পবিস, সাতক্ষীরা পবিস, মাগুরা পবিস, ফরিদপুর পবিস, রাজবাড়ী পবিস ও ঝিনাইদহ পবিসের কারিগরি বিভাগের ডিজিএম এবং যশোর, খুলনা ও ঝিনাইদহ জোনের সহকারী প্রকৌশলীরা সভায় অংশ নেন।
সভায় বিদ্যুৎ লাইন নির্মাণ, নিরাপত্তাবিষয়ক প্রটেকশন ব্যবস্থা, গ্রিড সুইচিং স্টেশন ও উপকেন্দ্রের জন্য জরুরি স্পেয়ার মালামাল ক্রয়সহ বিভিন্ন কারিগরি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ব্রেকার স্পেয়ার, ব্যাটারি চার্জার পার্টস, রিলে, ১১ কেভি ক্যাপাসিটর (কে-১১, কে-১২), ১০ কেভিএ ট্রান্সফরমার, সাসপেনশন ইনসুলেটর, আই-৫ কানেক্টর, বডি-বেইজড সেফটি বেল্ট, এমাটন হট স্টিক ও এয়ার কন্ডিশনার ক্রয়ের বিষয়ও আলোচনায় আসে।
সভায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী অরূপ কুমার বিশ্বাস উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও কার্যকর ও নিরাপদ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উপকেন্দ্র মেইনটেন্যান্সের আগে প্রয়োজনীয় কাজের একটি ডিফেক্ট লিস্ট প্রস্তুত করে নির্ধারিত শিডিউল অনুযায়ী রক্ষণাবেক্ষণ করার নির্দেশনা দেন। তিনি বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের ইকুইপমেন্টের সম্ভাব্য ত্রুটি আগেই শনাক্ত করে পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব ব্যবস্থাপনায় সমাধানের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি উপকেন্দ্রে ACR-এর Active ও Inactive নির্দেশনাগুলো দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা এবং প্রপার গ্রাউন্ডিং নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
সভায় রিলে সংরক্ষণের ক্ষেত্রে উপযুক্ত তাপমাত্রা ও আর্দ্রতা বজায় রাখা, আউটডোর উপকেন্দ্রের জন্য ফল্ট আইডেন্টিফিকেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং স্পেয়ার পার্টস ক্রয়ের ক্ষেত্রে নিবন্ধিত ও সার্টিফায়েড প্রতিষ্ঠানের কাছ থেকে অথরাইজড পণ্য সংগ্রহের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া ভেন্ডরের টেস্টিং ও কমিশনিংয়ের নির্ধারিত প্যারামিটার এবং অ্যাজ-বিল্ট ডকুমেন্ট যথাযথভাবে বুঝে নেওয়া, ভোল্টেজ রেগুলেশন ও পাওয়ার ফ্যাক্টর (PF) কারেকশন সঠিক রাখা এবং ব্রেকারের বিভিন্ন প্রটেকশন অপারেশন সম্পর্কে সংশ্লিষ্টদের যথাযথ ধারণা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্যতা, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও উন্নত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


