যশোর পবিস-১ এর সিনিয়র জিএম হরেন্দ্র নাথ বর্মনের বিদায় সংবর্ধনা

ঢাকা, ৩০ মার্চ-২০২৬

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী হরেন্দ্র নাথ বর্মনের বদলি উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ (রবিবার) সমিতির সদর দপ্তরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমিতি বোর্ডের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও যশোর পবিস-১ এর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিদায়ী এই আয়োজনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা প্রকৌশলী হরেন্দ্র নাথ বর্মনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, তাঁর নেতৃত্বে যশোর পবিস-১ এর সেবার মান উন্নয়ন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং গ্রাহকসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। তাঁর কর্মদক্ষতা ও আন্তরিকতা সহকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন। বক্তারা আরও বলেন, একজন দক্ষ প্রশাসক ও মানবিক কর্মকর্তা হিসেবে তিনি সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয়। তাঁর প্রজ্ঞা ও নেতৃত্বগুণ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সহকর্মীদের সাথে স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। উল্লেখ্য, প্রকৌশলী হরেন্দ্র নাথ বর্মনকে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলি করা হয়েছে। তাঁর এই নতুন কর্মস্থলেও তিনি সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×