মেহেরপুরে মাটির নিচ থেকে পাওয়া ৯৬টি মাইন নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

ঢাকা, ১০ আগস্ট-২০২৬

জেলা প্রতিবেদক : জেলার গাংনী উপজেলায় রাস্তা মেরামতের জন্য মাটি কাটতে গিয়ে মাটির নিচ থেকে ৯৬টি অ্যান্টি-পার্সোনেল ও অ্যান্টি-ট্যাংক মাইন উদ্ধার করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় এসব মাইন পুঁতে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় সাড়ে পাঁচ দশক মাটির নিচে থাকার পরও মাইনগুলো সক্রিয় ছিল। ১০ আগস্ট সোমবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেছে। গত শনিবার দুপুরে উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে রাস্তা মেরামতের জন্য মাটি কাটার সময় প্রথম মাইনসদৃশ বস্তুগুলোর সন্ধান পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা জাদু শাহ বলেন, বাড়ি তৈরির ইট আনার সুবিধার জন্য রাস্তার পাশের একটি উঁচু জায়গা থেকে মাটি কেটে রাস্তায় ফেলা হয়েছিল। সম্প্রতি বৃষ্টির পানিতে ওই মাটি ধুয়ে যাওয়ার পর একটি প্লাস্টিকের টুলবক্স ও এর ভেতর মাইনসদৃশ বস্তু দেখা যায়। খবর পেয়ে গাংনী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে। দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়। একই সঙ্গে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। বিশেষজ্ঞ দল না আসা পর্যন্ত ঘটনাস্থল নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রাখা হয়।

সোমবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে মাইনগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করার কাজ চলে। যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বম্ব ডিসপোজাল ইউনিট এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেজর তরিকুল ইসলাম। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল ৭৯টি অ্যান্টি-পার্সোনেল মাইন এবং ১৭টি অ্যান্টি-ট্যাংক মাইন উদ্ধার করে। পরে সেগুলো নিরাপদ দূরত্বে স্থানীয় মধুগাড়ী নদীর তীরে নিয়ে গিয়ে নিয়ন্ত্রিতভাবে নিষ্ক্রিয় করা হয়। যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের সেনানিবাস থেকে আসা ১৯ সদস্যের বিশেষজ্ঞ বোমা ডিসপোজাল দলে নেতৃত্ব দেন সেনাবাহিনীর মেজর তরিকুল ইসলাম। তিনি জানান, মাইনগুলো শক্তিশালী। ৯৬টি ল্যান্ড মাইনের মধ্যে ৭৯টি মানববিধ্বংশী এবং ১৯টি ট্যাংক বিধ্বংসী। এর মধ্যে ২টি মাইন এত জোরে বিস্ফোরিত হয়েছে যে, এলাকা কেঁপে ওঠেছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×