মহান মে দিবসে দিঘলিয়ায় কমিউনিস্ট পার্টির জনসভা অনুষ্ঠিত

ঢাকা, ০২ মে-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : মহান মে দিবস উপলক্ষে ০১ মে (বৃহস্পতিবার ) বিকাল ৫ টায় খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি শিববাড়ি মাঠে জনসভার আয়োজন করে দিঘলিয়া উপজেলা কমিউনিস্ট পার্টি।

জনসভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মৃণাল পাল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, জনসভায় বক্তব্য রাখেন, খুলনা জেলা সিপিবি সভাপতি ডা. মনোজ দাস, সাধারণ সম্পাদক এস এ রশিদ, খুলনা মহানগর সিপিবি’র সভাপতি এইচ এম শাহাদাৎ, দিঘলিয়া উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন।

বক্তারা বক্তব্যে বলেন, মহান মে দিবসে শ্রমিক তার পাওনা বুঝে পাওয়ার জন্য আত্মাহুতি দিয়েছিলো, ফ্যাসিস্ট হাসিনা ২০২০ সালে সরকারি পাটকল গুলো বন্ধ করে দিয়ে শ্রমিকদের আয়ের উৎস বন্ধ করে দিয়েছে, আমরা অবিলম্বে এই পাটকল মিলগুলো পূনরায় চালু করে শ্রমিকদের স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ করে দেওয়ার আহবান জানাই, বক্তারা আরও বলেন ২৪এর গনঅভ্যুত্থানের পর বলা হয়েছিলো বাংলাদেশ হবে বৈষম্যহীন সে বাংলাদেশে শ্রমিকরা আজ বৈষম্যের স্বীকার হচ্ছে। ১৮৮৬ সালের প্রহেলা মে শ্রমিকরা যে অধিকার আদায়ে সংগ্রাম করেছিলো সে অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। খুলনা জেলা কমিউনিস্ট পার্টির সদস্য এস এম চন্দনের পরিচালনায় জনসভায় আরও উপস্থিত ছিলেন, তারক দাস, বাবু সৌমিত্র কুমার দত্ত, দ্বিলিপ দস্তগীর, আলোক বিশ্বাস, সজীব, পলি আক্তার প্রমুখ।

এ সময় বক্তারা ৭১ এর মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্খায় বৈষম্যহীন রাষ্ট্র গঠনে কমিউনিস্ট পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×