ঢাকা, ১০ জুন-২০২৫
জেলা প্রতিনিধি : ভোলা-বরিশাল সেতু নির্মাণ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভোলা-বরিশাল সেতু চাই ঐক্য ফোরাম। ১০ জুন (সোমবার) দুপুরের দিকে ভোলা শহরের বাংলাবাজারে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে ভোলাবাসী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এতে ভোলা-বরিশাল সেতু চাই ঐক্য ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় তারা বলেন, ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ গ্যাস থাকলেও ভোলার মানুষ নিতান্ত বঞ্চিত ও অবহেলিত। সন্ধ্যার পর থেকে এ জেলা রাজধানী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক সময় উন্নত চিকিৎসার অভাবে অনেকে মৃত্যুবরণ করেন। এসব দুর্ভোগ লাগবে দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণ করার দাবি জানান বক্তারা।
এসময় বক্তারা আরও বলেন, ভোলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দ্বীপজেলা। এখানে প্রায় ২২ লাখ মানুষের বসবাস। শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকারে ভোলাবাসী দেশের অন্যান্য জেলার তুলনায় অনেক পিছিয়ে। অথচ ভোলায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। তাই ভোলার উন্নয়ন নিশ্চিত করতে ঘরে ঘরে গ্যাস–সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্প উন্নয়নের পাশাপাশি ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন ভোলার বাসিন্দারা।
ভোলা-বরিশাল সেতু চাই ঐক্য ফোরামের পক্ষে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট মো. মহিবুল্লাহ খোকন, মোঃ আল আমিন খান, ইসমাইল মাতাব্বর, শাহানাজ মনি, সাফিজল কন্ট্রাক্টর, শরীফ হাওলাদার, রাসেল মাহমুদ, আজিম উদ্দিন সাইফি, মোঃ ফখরুল ইসলাম, ‘আমরা ভোলা বাসী’র সদস্য সচিব মীর মোশারেফ অমি প্রমুখ।

Related News :

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান


