চট্টগ্রামের সাতকানিয়ায় দিদারুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ঢাকা, ১১ জুন-২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় দিদারুল আলম হত্যার প্রতিবাদে এবং আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ১০ জুন (মঙ্গলবার) বিকাল ৪ টায় উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দেওদীঘি বাজার স্টেশন এলাকায় স্বজন ও এলাকাবাসী অভিযুক্তদের শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দেওদীঘী শাহী মসজিদের সভাপতি মাওলানা আবু তাহের, নিহতের ভাই শহিদুল ইসলাম, খোরশেদুল আলম, আবুল কাসেম-সহ আরও অনেকে। এসময় হত্যার বিচারের দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে প্লাকার্ড প্রদর্শন করা হয়।

নিহত মোহাম্মদ দিদারুল আলম উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদীঘী ফয়জুর রহমান সওদাগরের বাড়ীর মৃত এজহার মিয়ার ছেলে।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, তারা শুধু খুন করেনি খুনিদের রক্ষা করতে সব ধরনের অপ্রচেষ্টা চালাচ্ছে, তারা যদি অতীত থেকে শিক্ষা না নেয় তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। প্রকাশ্য দিবালোকে খুন হওয়ার দুই দিন অতিবাহিত হওয়ার পরেও মূল খুনিদের গ্রেপ্তার করা হয়নি। আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত (৮ জুন) দিবাগত রাত ১২ টার দিকে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে দেওদীঘি এলাকায়,পরিবারের সবাই নিহত দিদারুল ছেলের বিয়ে নিয়ে ঘরোয়া আলোচনায় ব্যস্ত ছিল। এমতাবস্থায় জসিম, সারোয়ার, সাইফুল, ওসমান, তাহের, বেলাল, হানিফ, বাদশাসহ শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। তাহের মৌলভী প্রথমে লোহার রড দিয়ে দিদারুল আলমকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপর বেলাল তার বুকের উপর পা দিয়ে আঘাত করতে থাকেন এবং সরোয়ার বুকের উপর বসে থেকে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। ৪ আসামি গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত করে হত্যার পেছনের কারণ এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলমান রয়েছে।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×