ভোটগ্রহণ শেষ : কে হচ্ছেন খুলনা- ৪ আসনের কান্ডারী

ঢাকা, ১২ ফেব্রুয়ারি-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬। সারাদেশের মতো খুলনা-৪ (সংসদীয় আসন নং ১০২) আসনেও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দিনব্যাপী ভোটারদের উপস্থিতি, প্রার্থীদের কর্মী-সমর্থকদের সক্রিয়তা এবং প্রশাসনের তৎপরতায় নির্বাচন ঘিরে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

খুলনা-৪ আসনের অন্তর্ভুক্ত তিনটি উপজেলা হলো- রূপসা, তেরখাদা ও দিঘলিয়া। এ আসনে মোট ইউনিয়ন সংখ্যা ১৭টি এবং কোনো পৌরসভা নেই। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৯৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৯৬৮ জন, মহিলা ভোটার ১ লাখ ৮৮ হাজার ২০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৫ জন। ভোটগ্রহণের জন্য স্থাপন করা হয় ১৪৪টি ভোটকেন্দ্র।

এ আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ইউনুস আহম্মেদ সেখ (প্রতীক: হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন (প্রতীক: ফুটবল), খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এস এম সাখাওয়াত হোসাইন (প্রতীক: দেওয়াল ঘড়ি) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এস কে আজিজুল বারী হেলাল (প্রতীক: ধানের শীষ)।

নির্বাচনী সমীকরণে খুলনা-৪ আসনের অন্তর্ভুক্ত তিন উপজেলার মধ্যে দিঘলিয়া উপজেলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এ উপজেলার আওতায় রয়েছে ৪টি ইউনিয়ন- গাজিরহাট, বারাকপুর, দিঘলিয়া ও সেনহাটি। চারটি ইউনিয়ন মিলিয়ে মোট ভোটার সংখ্যা (পোস্টাল ভোটার ব্যতীত) ১ লাখ ১ হাজার ৬৭০ জন এবং পোস্টাল ভোটার রয়েছেন ১ হাজার ১৭০ জন। সব মিলিয়ে দিঘলিয়ায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৮৪০ জন।

দিঘলিয়া উপজেলায় পুরুষ ভোটার রয়েছেন ৫১ হাজার ৪৮২ জন এবং মহিলা ভোটার ৫১ হাজার ৩৫৮ জন- যা প্রায় সমান সংখ্যক নারী-পুরুষ ভোটারের উপস্থিতি নির্দেশ করে। এখানে ভোটগ্রহণের জন্য স্থাপন করা হয় ৪০টি কেন্দ্র এবং মোট বুথ সংখ্যা ছিল ২০৭টি।

নির্বাচনের দিন সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করেন। প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিও ছিল দৃশ্যমান।

বিশ্লেষকদের মতে, দিঘলিয়া উপজেলার ভোটের ফলাফল খুলনা-৪ আসনের সামগ্রিক ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চার প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা থাকায় দিঘলিয়ার প্রতিটি ইউনিয়নের ভোট গণনা চূড়ান্ত ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। এখন সবার দৃষ্টি ভোট গণনা ও ফলাফল ঘোষণার দিকে। নির্বাচিত জনপ্রতিনিধি আগামী পাঁচ বছরের জন্য খুলনা-৪ আসনের উন্নয়ন, অবকাঠামো, কর্মসংস্থান ও নাগরিক সেবার বিষয়ে কী ভূমিকা রাখবেন- তা নিয়েই চলছে নানা আলোচনা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এ আয়োজনের মধ্য দিয়ে খুলনা-৪ আসনের ভোটাররা আবারও তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের সুযোগ পেলেন। এখন সময়ই বলে দেবে- কার হাতে যাচ্ছে এ আসনের নেতৃত্ব।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×