ঢাকা, ১৮ জুলাই-২০২৫
স্টাফ রিপোর্টার : সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে নিজেদের চতুর্থ ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। ১৭ জুলাই (বৃহস্পতিবার) ভূটানের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে স্বাগতিকরা। ম্যাচে জোড়া গোল করেছেন তৃষ্ণা রানী। বৈরী আবহাওয়ায় মাঠ অনুপযোক্ত থাকায় নির্ধারিত ভেন্যু বদলে কিংস এরেনার অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে আজকের ম্যাচ।
প্রথমার্ধের ৩১ মিনিটে মধ্যমাঠ থেকে বদলী খেলোয়াড় স্বপ্নার থ্রু পাস থেকে তৃষ্ণা বাংলাদেশকে এগিয়ে দেন। এর দুই মিনিট আগে গোলের সুযোগ নষ্ট করেছিলেন তৃষ্ণা। বিরতির পর তৃষ্ণার আদায় করা পেনাল্টি থেকে স্বপ্না ব্যবধান দ্বিগুন করেন। ৬৬ মিনিটে তৃষ্ণার দ্বিতীয় গোলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়।
গত পরশু দিন নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল। টানা চার ম্যাচ জিতে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। সমান ম্যাচে নেপাল ৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে। পরবর্তী ম্যাচ বাংলাদেশ ও নেপাল উভয়ে জিতলে এই দুই দলের মধ্যকার ২১ জুলাইয়ের ম্যাচটি পরিণত হবে টুর্নামেন্টের অলিখিত ফাইনালে।
Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত


