বিসিবি সভাপতি নির্বাচিত তামিম ইকবাল

ঢাকা, ০৭ জুন-২০২৬ 

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ ০৭ জুন (রবিবার) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ড পরিচালকদের নির্বাচনে প্রথমে ঢাকা ক্লাবগুলোর ক্যাটাগরি থেকে পরিচালক পদে জয়লাভ করেন তামিম। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হন তিনি। ফলে বিসিবির ইতিহাসে ১৮তম এবং ষষ্ঠ নির্বাচিত সভাপতি হলেন গত দুই মাস ধরে বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করা তামিম। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফাহিম সিনহা। 

ঢাকা ভিত্তিক ক্লাব ক্যাটাগরি-২ থেকে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ১২ জন পরিচালক হিসেবে নির্বাচিত হন। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট করে পেয়েছেন সৈয়দ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান ৭০ ভোট এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক ৬৮ ভোট পান। এই ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া অন্য প্রার্থীরা হলেন- ফাহিম সিনহা, আসিফ রাব্বানী, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু, সরকার মাহবুব আহমেদ শামীম, শাহনিয়ান তানিম এবং শফিক আহমেদ সালাম। ক্লাব ক্যাটাগরির নির্বাচনে হেরে যাওয়া চার প্রার্থী হলেন- বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফৈয়াজুর রহমান মিতু এবং মেজর ইমরোজ আহমেদ (অব:)।

নবগঠিত ২৩ সদস্যের বিসিবি বোর্ডে বিভাগীয় ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়শন থেকে ১০ জন প্রতিনিধি (ক্যাটাগরি-১), ঢাকা ক্লাব থেকে ১২ জন প্রতিনিধি (ক্যাটাগরি-২) এবং ক্যাটাগরি-৩ থেকে একজন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক দুই জন পরিচালক মনোনীত হয়েছেন।

বিসিবির নির্বাচিত পরিচালকের তালিকা :

ক্যাটাগরি-১ (বিভাগীয় ও জেলা সমিতি) ঢাকা বিভাগ : সাঈদ বিন জামান, এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। চট্টগ্রাম বিভাগ : মিনহাজুল আবেদিন নান্নু, মঈন উদ্দিন চৌধুরি। খুলনা বিভাগ : শফিকুল আলম, শান্তনু ইসলাম রাজশাহী বিভাগ : মীর শাকরুল আলম। রংপুর বিভাগ : মির্জা ফয়সাল আমিন। সিলেট বিভাগ : আব্দুল কাইয়ুুম চৌধুরী। বরিশাল বিভাগ : মিজানুর রহমান

ক্যাটাগরি-২ (ক্লাব প্রতিনিধি) : তামিম ইকবাল, মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শাহনিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ ও শফিক আহমেদ।

ক্যাটাগরি-৩ সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের  ...

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×