ঢাকা, ০২ জানুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : পরিবেশ ও জীববৈচিত্র্যের এক অনন্য ও সমৃদ্ধ উদাহরণ হলো জলাভূমি। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, কৃষি উৎপাদন, মৎস্য সম্পদ বৃদ্ধি ও পর্যটন বিকাশে জলাভূমির ভূমিকা অপরিসীম। এই গুরুত্বকে সামনে রেখে আজ ০২ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হলো বিশ্ব জলাভূমি দিবস।
বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজারভেশন ফেডারেশন (BBCF)-এর উদ্যোগে এবং ‘আলোর মিছিল’-এর অংশগ্রহণে আজ ০২ ফেব্রুয়ারি (সোমবার) খুলনার জলাভূমি অধ্যুষিত বাসুয়ারখালি বিল (জলাভূমি) এলাকায় আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সচেতন নাগরিক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলাভূমি কেবল পানি ধারণের স্থান নয়; এটি প্রকৃতির একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। অসংখ্য মাছ, পরিযায়ী ও দেশীয় পাখি, জলজ উদ্ভিদ এবং বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল হলো জলাভূমি। অথচ অপরিকল্পিত উন্নয়ন, অবৈধ দখল, শিল্পবর্জ্য, কৃষিজ রাসায়নিক ও দূষণের কারণে দেশের জলাভূমিগুলো আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। বক্তারা আরও বলেন, জলাভূমির গুরুত্ব অনুধাবন করে ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে আয়োজিত একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সম্মেলনে জলাভূমির টেকসই ব্যবহার ও সংরক্ষণের লক্ষ্যে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়, যা রামসার কনভেনশন নামে পরিচিত। ১৯৭৫ সালে এই চুক্তি কার্যকর হয়।
বাংলাদেশ ১৯৯২ সালে রামসার কনভেনশনে স্বাক্ষর করে। বর্তমানে বিশ্বের ১৭১টি দেশ এই চুক্তি অনুমোদন করেছে। নদীমাতৃক বাংলাদেশে নদী, খাল, বিল, হাওর ও বাঁওড়সহ বিপুল পরিমাণ জলাভূমি রয়েছে। বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৭ থেকে ৮ লাখ হেক্টর ভূমি কোনো না কোনোভাবে জলাভূমির অন্তর্ভুক্ত, যা পরিবেশ, জীববৈচিত্র্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে জলাভূমি দখল ও দূষণ বন্ধ, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে জলাভূমি ব্যবস্থাপনা জোরদার এবং রামসার কনভেনশনের যথাযথ বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলাভূমি সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে আয়োজক সংগঠন বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজারভেশন ফেডারেশন (BBCF) ও অংশগ্রহণকারী সংগঠন ‘আলোর মিছিল’-এর নেতৃবৃন্দ জানান, ‘লোকজ জ্ঞান ও সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকে জলাভূমি সংরক্ষণ নিশ্চিত করা গেলে টেকসই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা সম্ভব হবে।’
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


