ঢাকা, ১৭ জানুয়ারি-২০২৬
ক্রিয়া প্রতিবেদক : নিরাপত্তা ও উদ্বেগের কথা জানিয়ে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলংকায় সরিয়ে নিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবারও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ জানুয়ারি (শনিবার) রাজধানীর একটি হোটেলে বিসিবি কর্মকর্তা এবং আইসিসি প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই অনুরোধ জানানো হয়। বৈঠকে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নিতে আবারও আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ দল, সমর্থক, সংবাদকর্মী ও সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও ভাবনার কথাও আইসিসিকে জানিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সব পক্ষই প্রাসঙ্গিক বিষয়গুলো গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ, আন্তরিক পরিবেশে আলোচনা করেছে। বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে, ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সমাধানের উপায় হিসেবে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও আলোচনায় এসেছে।
বিসিবির সাথে আলোচনায় অংশ নেন আইসিসির ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশন্স জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা ও ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। শেষ মুহূর্তে ভিসা না পাওয়ায় অনলাইন আলোচনায় যোগ দেন সাক্সেনা। তবে বৈঠকের জন্য ঢাকায় আসেন এফগ্রেভ। বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনমূলক আলোচনা অব্যাহত রাখতে বিসিবি ও আইসিসি সম্মত হয়েছে।
Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত


