ঢাকা, ১৩ সেপ্টেম্বর-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রশিক্ষণ পরিদপ্তরের আয়োজনে ‘PBS Distribution System Construction and Inspection’ প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (পবিস-২) পরিদর্শন করেছেন দেশের বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আগত ৩০ জন সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম/ইএন্ডসি/পিএন্ডএম)। ১৩ সেপ্টেম্বর (রবিবার) প্রশিক্ষণার্থীরা ‘Field Visit on a Sub-Station’ কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ পরিদর্শন করেন।
এ উপলক্ষে পবিস-২-এর বোর্ড রুমে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সিনিয়র জেনারেল ম্যানেজার, ডিজিএম (কারিগরি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী প্রকৌশলী (এসপিডি) এবং প্রশিক্ষণ পরিদপ্তরের সহকারী পরিচালকরা উপস্থিত ছিলেন।
সভায় প্রশিক্ষণার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে সিনিয়র জেনারেল ম্যানেজার নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সার্বিক কার্যক্রম, সেবার পরিধি, কারিগরি কার্যক্রম ও বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরেন। একই সঙ্গে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার দক্ষতা ও সেবার মানোন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়। তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে ডিজিএম (কারিগরি)-এর নেতৃত্বে প্রশিক্ষণার্থীরা নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন গোলাকান্দাইল ইনডোর সাব-স্টেশন পরিদর্শন করেন। সেখানে সাব-স্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি, পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থা এবং অপারেশন ও রক্ষণাবেক্ষণের কারিগরি বিষয় সম্পর্কে তাঁদের ব্যবহারিক ধারণা দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণের পাশাপাশি এ ধরনের মাঠপর্যায়ের পরিদর্শন কার্যক্রম বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন, নিরাপদ পরিচালনা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Related News :

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল


