বিদেশে পাঠানোর নামে প্রতারণা : অভিযোগ ও প্রতিকার

ঢাকা, ৩০ জুলাই-২০২৫

এম.এ জাহান (স্টাফ রিপোর্টার) : বিদেশে চাকরি দেওয়ার নাম করে প্রতিনিয়ত টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র। বিশেষ করে দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন হাজার হাজার বিদেশগামী। বিদেশে যাওয়ার জন্য ঋণ করে দালাল ও এজেন্সির কাছে টাকা দিলেও সময়মতো অনেকে বিদেশ যেতে পারেন না। বরং সেই টাকার জন্য মাসের পর মাস দালালের পিছনে ঘুরতে হয়। অনেক সময় বিদেশগামীরা নানা হয়রানিরও শিকার হোন।

তবে বিদেশে পাঠানোর নামে কেউ প্রতারণা করলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে অভিযোগ করা যায়। কিন্তু এই বিষয়টি অনেকেই জানেন না। যেহেতু গ্রামঞ্চাল থেকে বিদেশে যাওয়ার প্রবণতা বেশি, তাই এই প্রক্রিয়া সম্পর্কে অনেকেই অবহিত নন। তবে বিএমইটিতে অভিযোগ করলে খুব সহজেই সেই টাকা ফেরত পাওয়া যায়।

দুই উপায়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে অভিযোগ করা যায়। প্রথমত, রাজধানীর কাকরাইলের বিএমইটি অফিসে উপস্থিত হয়ে ভুক্তভোগী অভিযোগ করতে পারবেন। দ্বিতীয়ত অনলাইনেও ভুক্তভোগীরা অভিযোগ করতে পারবেন। অনলাইনে অভিযোগ করতে বিএমইটি ওয়েবসাইটে গিয়ে অনলাইন অভিযোগ ফরমটি পূরণ করতে হবে।

যেখানে ভুক্তভোগীর তথ্য, অভিযোগের বিবরণ ও ওয়ার্ক পারমিট, ভিসা/এনওসি, নিয়োগপত্র, টাকার রসিদ , ফাইল, ভিডিও (সর্বোচ্চ ১০ mb), অডিও (সর্বোচ্চ ১০ mb) ইত্যাদি জমা দিতে হবে। এটা সম্পূর্ণ হওয়ার বিএমইটি অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তারা বিষয়টি সমাধানের জন্য ভুক্তভোগী ও অভিযুক্তদের ডেকে পাঠাবেন। উভয় পক্ষের মধ্যে শুনানি শেষে বিষয়টি সমাধান করবেন।

অনলাইনে আবেদনের পাশাপাশি রাজধানীর কাকরাইলের বিএমইটি অফিসে গিয়ে সরাসরি অভিযোগ করতে পারবেন। এক্ষেত্রে অনলাইন থেকে একটি ফরম ডাউনলোড করে তা পূরণ করতে হবে। যেখানে উল্লিখিত সকল বিষয়াদি লিখে জমা দিতে হবে। এই প্রক্রিয়াই গেলে এজেন্সি যে অর্থ নিয়ে থাকে সেই অর্থ ভুক্তভোগীরা ফেরত পাবেন।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×