ঢাকা, ৩০ জুলাই-২০২৫
স্টাফ রিপোর্টার : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষের সমস্যা মেটাতে সংশ্লিষ্ট দুই পক্ষের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হচ্ছে। তিনি বলেন, ‘একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এ কমিটি গঠন করা হবে। কমিটিতে দুই পক্ষের প্রতিনিধি থাকবেন। আশা করি এই কমিটির মাধ্যমে উভয় গ্রুপ একটি সমঝোতায় উপনীত হতে পারবে। সামনে সংঘাতের পথ বন্ধ হয়ে যাবে। আমরা এটাই চাচ্ছি।’
আজ ৩০ জুলাই (বুধবার) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে উপদেষ্টা তার কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সব কথা বলেন। এ সময় সাদপন্থী ও যোবায়েরপন্থী নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে সকালে তাবলিগ জামাতের দু’গ্রুপের বিদ্যমান বিরোধ মেটাতে দুই গ্রুপের নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা। আ ফ ম খালিদ হোসেন বলেন, বৈঠকে দুই গ্রুপের শীর্ষ প্রতিনিধিরা ছিলেন। আমরা তাদের চায়ের দাওয়াত দিয়েছিলাম। দুই গ্রুপের মধ্যে সমস্যা তো আছেই সেটা একটা সহনীয় পর্যায়ে আনার জন্য চেষ্টা করছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে। আলোচনা হয়েছে। আশা করি নবগঠিত কমিটি দুপক্ষের বিবাদ মেটাতে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট দিবে।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


