ঢাকা, ১৭ নভেম্বর-২০২৫
ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : বটিয়াঘাটা তথা খুলনা জেলার গর্ব তুলি মল্লিক বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মর্যাদাপূর্ণ অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’–এর উচ্চাঙ্গ নৃত্য ‘খ’ বিভাগে চূড়ান্ত পর্বে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। নতুন কুঁড়ি দীর্ঘদিন ধরে দেশের প্রতিভাবান শিশু–কিশোরদের সাংস্কৃতিক বিকাশে অন্যতম বড় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। সেখানে প্রথম স্থান অর্জন খুলনা জেলার জন্য একটি অনন্য সাফল্য।
ফাইনাল পর্বে নৃত্যশৈলী, ভঙ্গিমা, তাল–লয়, উপস্থাপনাসহ সবদিক থেকে তুলি মল্লিক বিচারকদের প্রশংসা কুড়িয়ে প্রথম স্থান অর্জন করে। তার এ অর্জনে বটিয়াঘাটা ও খুলনায় আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
তুলির পরিবার, শিক্ষক এবং এলাকাবাসী জানিয়েছেন—এ সাফল্য তার নিয়মিত পরিশ্রম, প্রতিভা ও সাংস্কৃতিক চর্চার ফল। তারা আশা করছেন, ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও তুলি আরও বড় সাফল্য এনে দেবে।
তুলির শিক্ষিকা/প্রশিক্ষক এবং পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে আর্শীবাদ কামনা করেছেন-যাতে সে সামনে আরও সুনাম অর্জন করতে পারে।
তুলি মল্লিকের গর্বিত পিতা বিজয় মল্লিক ও মাতা প্রতিমা মল্লিক মেয়ের এ অর্জনে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। তারা জানান, গ্রাম ঘোলা, কৈয়াবাজার, বটিয়াঘাটা, খুলনা থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে প্রথম হওয়া তাদের জন্য এক অসীম সম্মান।
এলাকাবাসীর বিশ্বাস-তুলি মল্লিক ভবিষ্যতে খুলনার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং দেশের নাম বিশ্বদরবারে তুলে ধরবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


