ঢাকা, ১১ নভেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে গতকাল ১০ নভেম্বর (সোমবার) ‘বিকেন্দ্রীকৃত পরিদর্শন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলার স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব, হিসাব সহকারী–কাম–কম্পিউটার অপারেটরসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বক্তারা বলেন, প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নের গুণগত মান নিশ্চিত করতে বিকেন্দ্রীকৃত পর্যবেক্ষণ ও মূল্যায়ন পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সেবাদান আরও গতিশীল হবে বলেও বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন, দিঘলিয়া, খুলনা। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশে গ্রাম আদালত সম্প্রসারণ–তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায়, যা বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ও ইউরোপীয় ইউনিয়নের (EU) সহায়তায়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


