পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ

ঢাকা, ১১ নভেম্বর-২০২৫

সোহেল রানা (চীফ রিপোর্টার) : দায়িত্বরত অবস্থায় টিম ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দায়িত্ব পালনে সতর্কতা ও নজরদারি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ নভেম্বর (সোমবার) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়িত্বরত পুলিশ সদস্যরা ডিউটির সময়ে মোবাইল ফোন ব্রাউজিং করার ফলে তাদের সতর্ক নজরদারি এবং দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে। ফলশ্রুতিতে পুলিশ দৃশ্যমান থাকা সত্ত্বেও নিজেদের নিরাপত্তা এবং জনসাধারণের নিরাপত্তা দিতে সক্ষম হচ্ছে না।

এতে আরও বলা হয়, এমতাবস্থায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল ডিউটিরত পুলিশ সদস্যদের মধ্যে ইনচার্জ ছাড়া অন্যান্য পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হলো। কোনো পুলিশ সদস্য এই নির্দেশ অমান্য করলে তা শৃঙ্খলা পরিপন্থি কার্য বলে বিবেচিত হবে এবং তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও আদেশে বলা হয়। এ বিষয়ে ইউনিট ইনচার্জদের ডিউটিতে মোতায়েনের আগে ফোর্সকে ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করার জন্যও বলা হয়।

Related News :

জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড 'জাতীয় পতাকা' প্রদান অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড 'জাতীয় পতাকা' প্রদান অনুষ্ঠিত

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে (GSF) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের বাংলাদেশ ...

হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে (GSF) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের বাংলাদেশ ...

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×