বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ২৯ সেপ্টেম্বর-২০২৬

সৈয়দ বশির আহম্মেদ, (চীফ রিপোর্টার) : বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর মহানগর শাখা।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএমএসএসের কেন্দ্রীয় কমিটির মহাসচিব সগীর আহমেদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফরিদ আহমেদ নয়নসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা খন্দকার আছিফুর রহমান তোতার সাংবাদিকতা ও বিএমএসএসকে এগিয়ে নিতে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় বক্তারা বলেন, খন্দকার আছিফুর রহমান তোতার মৃত্যু সাংবাদিক সমাজ ও বিএমএসএসের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর কর্ম ও অবদান সংগঠনের সদস্যদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

দোয়া মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএমএসএসের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের মরহুমের জন্য দোয়া করার আহ্বান জানানো হয়।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×