ঢাকা, ২৯ সেপ্টেম্বর-২০২৬
নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) সুলতান-উল-কবির চৌধুরীকে আসামি করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মৃত্যুর দীর্ঘ সময় পর তাকে মামলায় আসামি করায় সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রশ্ন ও সমালোচনা দেখা দিয়েছে।
জানা গেছে, গতকাল পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় দোকান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় পরবর্তীতে মামলা দায়ের করা হলে সাবেক এমপি সুলতান-উল-কবির চৌধুরীর নামও আসামির তালিকায় রয়েছে বলে জানা গেছে।
এদিকে, মামলায় সাবেক এই সংসদ সদস্যের নাম থাকায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ঘটনাটি কীভাবে ঘটল, তা নিয়ে সমালোচনা করছেন।
উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য সুলতান-উল-কবির চৌধুরী ২০১৪ সালের ৩০ জুন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর প্রায় ১৩ বছর পর একটি মামলায় তাকে আসামি করার বিষয়টি নিয়েই মূলত আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


