বাগেরহাট হাসপাতালে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

ঢাকা, ১২ আগস্ট-২০২৫

মহিদুল ইসলাম শাহীন (খুলনা জেলা প্রধান) : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানাবিধ অনিয়ম, ওষুধ সংকট, বহির বিভাগে সাধারণ রোগীদের টিকিট গ্রহনে ৩ টাকার পরিবর্ততে ৫ টাকা, খাবারে গুনগত মান ও পরিমাপ ছাড়াই সরবরাহ এমন তথ্যে মঙ্গলবার দুপুরে হাসপাতালে অভিযান করেছে বাগেরহাট জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহত্তর এ মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ৫ লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে ৫০ শয্যার এ হাসপাতালটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে আসছে।

সরকার প্রতি বছর সাধারণ রোগীদের জন্য কোটি টাকার বরাদ্দে ওষুধ সরবারাহ করলেও ভর্তিকৃত রোগীরা সামান্য ২/৪টি ওষুধ পেলেও অ্যান্টিবায়োটিক, সেফট্রিয়াক্সোন ওমেপ্রাজল ইনজেকশন, কলেরা স্যালাইনসহ বেশীরভাগ ওষুধ বাহির (ফার্মেসী) থেকে কিনতে হচ্ছে। সে ক্ষেত্রে অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ রোগীরা। অন্ত:বিভাগে ৩৫ প্রকারের ওষুধের নাম সাটানো থাকলেও গ্রুপ পরিবর্তন করে চিকিৎসকরা কোম্পানির প্রতিনিধিদের ভিজিটের নামে রোগীদের সট সিলিপে ওষুধ লিখে দেন। বহিরা বিভাগে টিকিট কেটে সাধারণ রোগীরা হচ্ছেন হয়রানি।

৩ টাকার পরিবর্তে খুচরা টাকার না থাকার অজুহাতে দিতে হয় ৫টাকা। প্রতিদিন রোগীদের খাবারের তালিকায় সকালের নাস্তা দিচ্ছেন বেলা ১০ টায়, দুপুরের খাবারে পরিমাপ ছাড়াই কোন কোন দিন জুটছে পাঙ্গাস মাছ আবার কোনদিন পোল্ট্রি মুরগি। সাথে ডাল, সবজি। এ সব অনিয়মের প্রেক্ষিতে গণমাধ্যম কর্মীরা বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর মঙ্গলবার বাগেরহাট জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) সহকারি পরিচালক রাসেল রনির নেতৃত্বে ৫ সদস্যর একটি টিম হাসপাতালে অভিযান পরিচালনা করেন। এ সময় ওষুধ রাখার স্টোরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার করেন।

এ ছাড়াও রোগীদের খোঁজ খবর নিয়ে খাবার সরবারাহে পরিমাপ ছাড়া অনিয়মের বিষয় সহ ৩ জন মেডিকেল অফিসার, নির্দিষ্ট সময়ে ডিজিটাল হাজিরা না দেওয়া, টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা মনির হোসেন রোগীদের নিকট থেকে বেশী টাকা গ্রহনের লিখিত অঙ্গীকার নিয়ে সর্তক করেন। এ সময় হাসপাতালে কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামের নিকট থেকেও পৃথক অঙ্গীকার নেওয়া হয়।

এ বিষয়ে বাগেরহাট জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) সহকারি পরিচালক রাসেল রনি বলেন, হাসপাতালের নানাবিধ অনিয়ম ও খাবার পরিবেশনের ক্ষেত্রে পরিমাপ ছাড়াই দীর্ঘদিন চলে আসছে। টিকিট কাউন্টারে বেশী টাকা গ্রহনের সত্ত্যতা পাওয়া গেছে। এমনকি স্টোরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। হাসপাতালের সকলকে সর্তক করা হয়েছে। পরবর্তীতে এরকম অনিয়ম ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×