ঢাকা, ০৪ অক্টোবর-২০২৫
ওয়াহিদ মুরাদ (বিভাগীয় ব্যুরো চীফ) : বাগেরহাটে হায়াত উদ্দিন নামের এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ০৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় তার ওপর হামলা করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার বাগেরহাটের স্টাফ রিপোর্টার ছিলেন। এছাড়াও তিনি বাগেরহাট পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। এর আগে পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিলেন হায়াত উদ্দিন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুটি মোটরসাইকেলে করে এসে ৪/৫ জন যুবক তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে হামলাকারী দুর্বৃত্তরা ঘটনাস্থল ছেড়ে চলে গেলে স্থানীয় লোকজন হায়াত উদ্দিনকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর হায়াত উদ্দিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, তাকে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি। নিহতের ময়নাতদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


