ঢাকা, ১৭ ফেব্রুয়ারি-২০২৫
স্টাফ রিপোর্টার : সাংস্কৃতিক বিকাশ ও জনস্বার্থ বিবেচনার লক্ষ্যে দেশের সকল জেলার শিল্পকলা একাডেমিগুলোর মিলনায়তনের ভাড়া কমানো হয়েছে। গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শিল্পকলা একাডেমির নতুন নির্ধারিত ভাড়া অনুসারে জেলা পর্যায়ে মিলনায়তন ভাড়া দুপুর ২টা হতে রাত ১০টা পর্যন্ত ১ শিফট (৮ ঘণ্টা) হিসেবে স্প্লিট এসি সমৃদ্ধ ৫০০/৩০০+ আসন বিশিষ্ট মিলনায়তন ভাড়া হবে ৩ হাজার টাকা যা পূর্বে ছিল প্রথম তিন ঘণ্টার জন্য ৬ হাজার টাকা। এছাড়া সাংস্কৃতিক প্রতিষ্ঠান/ সংগঠনের ক্ষেত্রে সেন্ট্রাল এসি সমৃদ্ধ ৫০০/৩০০+ আসন বিশিষ্ট মিলনায়তন ভাড়া ১ শিফটে ৪ হাজার টাকা করা হয়েছে যা পূর্বে প্রথম তিন ঘণ্টার জন্য ছিল ৭ হাজার টাকা। একইসাথে এলইডি লাইট ব্যবহারের ক্ষেত্রে ৪ হাজার টাকা ১ শিফটের জন্য নির্ধারিত হয়েছে যা পূর্বে প্রতি ৩ ঘণ্টার জন্য ছিল ৫ হাজার টাকা। ফলে মিলনায়তন বরাদ্দের ক্ষেত্রে ভাড়া অর্ধেকের নিচে নেমে আসবে।
এ বিষয়ে একাডেমির মহাপরিচালক ও নাট্যনির্দেশক ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘বিভিন্ন সময় জেলা পর্যায়ে সাংস্কৃতিক সংগঠন, স্টেকহোল্ডারদের সাথে আলোচনায় জানা গেছে যে, স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য ভাড়া কমানো জরুরি। সেই পরিপ্রেক্ষিতে জেলা পর্যায়ে মিলনায়তনের ভাড়া কমানো হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা মনে করি রাষ্ট্রের দায়িত্ব জনগণের কল্যাণ করা, রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে জনগণের কল্যাণ করা আমাদের কর্তব্য। ভাড়া কমানোর ফলে সংগঠনগুলো লাভবান হলে তা আমাদের জন্যও স্বস্তিদায়ক হবে, প্রতিষ্ঠান হিসেবে আয়বৃদ্ধি করা আমাদের লক্ষ্য নয়।’
মহাপরিচালক বলেন, গত পরিষদ সভায় বিষয়টি আলোচনা করে ভাড়া কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা ভাড়া আরো কমাতে চাই কিন্তু মিলনায়তনগুলোর নিজস্ব কিছু খরচ আছে, লাইট, সাউন্ড, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ব্যবস্থাপনা এসব চিন্তা করে আমরা জেলাগুলোর জন্য মিলনায়তন ভাড়া ন্যূনতম রেখেছি।
Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু


