বাংলাদেশের রক ব্যান্ড ওয়ারফেজের ৪০ বছর পূর্তিতে কানাডার ১০ শহরে কনসার্ট

ঢাকা, ১৫ আগস্ট-২০২৫

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ তাদের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করেছে মাসব্যাপী কানাডা ট্যুর। আয়োজক প্রতিষ্ঠান এমএনসি এন্টারটেইনমেন্টের ঘোষণা অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত কানাডার ১০টি বড় শহরে অনুষ্ঠিত হবে মাসব্যাপী এই কনসার্ট সিরিজ ‘ওয়ারফেজ লাইভ ইন কানাডা’।

আয়োজকরা জানিয়েছেন, ব্যান্ডটির জনপ্রিয় গানগুলো দিয়ে সাজানো প্রতিটি শো কানাডার বিভিন্ন শ্রেণি-পেশার দর্শকদের মুগ্ধ করবে। আয়োজনের বিস্তারিত তথ্য ও টিকিট সংগ্রহ করা যাবে এই লিংকে: https://www.facebook.com/MaplewoodNeighbourCareEntertainment

এমএনসি এন্টারটেইনমেন্ট এ বছর ‘প্রথম বাংলাদেশ ইয়ুথ ফেস্টিভ্যাল’ আয়োজন এর অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর ২০২৫, ‘ওয়ারফেজ লাইভ ইন টরেন্টো’ অনুষ্ঠিত হবে। যা এ যাবত কালের সর্ববৃহৎ বাংলা কনসার্ট। এমএনসি’র দুই কর্ণধার মোস্তাফিজুর রহমান ও আনিসুর রহমান জানান, ‘কানাডায় বসবাসরত পরবর্তী প্রজন্মের কাছে বাংলা গানকে জনপ্রিয় করতে ও বাংলাদেশী মিউজিশিয়ানদের জন্য বিশ্বমঞ্চ উন্মুক্তকরণে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ এই বিশেষ সাংস্কৃতিক আয়োজনটি ভক্তদের জন্য বাংলাদেশের এত বড় একটি রক ব্যান্ডকে সরাসরি কানাডার মঞ্চে দেখার এক দারুণ সুযোগ। আশা করা হচ্ছে, এই ট্যুর কানাডায় বসবাসরত বাংলাদেশী এবং যারা রক গান ভালোবাসেন, তাদের কাছে অনেক জনপ্রিয় হবে।

ওয়ারফেজের প্রতিষ্ঠাতা সদস্য, ড্রামার ও দলনেতা শেখ মনিরুল আলম টিপু বলেন, ওয়ারফেজ ৪০ বছরের পথ অতিক্রম করেছে, ভাবলেই অন্যরকম এক ভালোলাগায় মনটা ভরে যায়। জনপ্রিয়তা ধরে রেখে এতটা পথ পাড়ি দেওয়া মোটেও সহজ ছিল না। ব্যান্ড সংগীত প্রতিষ্ঠার জন্য শুরুতে আমাদের রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। অনবদ্য সুর ও আয়োজনে দেশীয় ব্যান্ডগুলো ধীরে-ধীরে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। 

Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন  'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু

শিল্পকলায় জাতীয় কবির সৃষ্ট তাল ও ছন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

শিল্পকলায় জাতীয় কবির সৃষ্ট তাল ও ছন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×