পুলিশ পরিচয়ে বিকাশে অর্থ আত্মসাৎ, থানায় জিডি

ঢাকা, ১২ জানুয়ারি-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় পুলিশ পরিচয়ে এক মুদি দোকানদারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১১ হাজার ৪৮০ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে এক প্রতারক। এ ঘটনায় ভুক্তভোগী দোকানদার দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী মুদি দোকানদার রুভেল মোল্যা (৩৫) জানান, ১১ জানুয়ারি (রবিবার) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৯ মিনিটে তিনি দিঘলিয়া উপজেলার সেনহাটি পুলিশ ক্যাম্পের পাশ্ববর্তী এলাকায় নিজ দোকানে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে সেনহাটি পুলিশ ক্যাম্পে সদ্য যোগদানকারী পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে তার সঙ্গে কথা বলেন।

ওই ব্যক্তি জরুরি প্রয়োজনের কথা বলে বিকাশের মাধ্যমে ১১ হাজার ৪৮০ টাকা পাঠাতে অনুরোধ করেন এবং দ্রুত টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। প্রতারকের কথায় বিশ্বাস করে দোকানদার রুভেল মোল্যা তার ব্যক্তিগত বিকাশ নাম্বার ০১৭৯০-৫৬৯৪৪৪ থেকে প্রতারকের দেওয়া বিকাশ নাম্বার ০১৯০৫-৪৫৩৪০৩-এ উক্ত টাকা পাঠান। টাকার ট্রানজেকশন নম্বর ছিল DAB91KXYH9।

পরবর্তীতে টাকা ফেরত চেয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতারকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান রুভেল মোল্যা। এ ঘটনায় তিনি দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার জিডি নম্বর ৫৮১। জিডিতে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশ পরিচয়ের আড়ালে কৌশলে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে।

এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এদিকে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশ পরিচয়ে প্রতারণার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×