ঢাকা, ২৭ জুলাই-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশ-এর উদ্যোগে খুলনা মহানগরীর ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মাঝে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং লাগানো গাছের পরিচর্যার বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের খুলনা জেলা সভাপতি সুজাত কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মো. নুর আলম শান্ত। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশ দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, মানবিক সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, রক্তদান কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পাশাপাশি সংগঠনটি দুর্নীতিবিরোধী জনসচেতনতামূলক কর্মকাণ্ডকে বিশেষ গুরুত্ব দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সচেতনতামূলক প্রচারণা, সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মুখে পড়ছে। পরিবেশ রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি জীববৈচিত্র্য সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
খুলনা জেলা সভাপতি সুজাত কবির বলেন, ‘সবুজ বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। পরিবেশ রক্ষার পাশাপাশি দুর্নীতিমুক্ত, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যেও গ্রীন ফোর্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালিত হবে।’
জেলা সাধারণ সম্পাদক মো. নুর আলম শান্ত বলেন, ‘পরিবেশ সংরক্ষণ এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি—উভয় ক্ষেত্রেই তরুণ সমাজকে সম্পৃক্ত করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সবুজ, সুশাসনভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


