ঢাকা, ২২ মার্চ-২০২৫
স্টাফ রিপোর্টার : পঞ্চগড় জেলার বোদা উপজেলায় রেশম চাষী ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ মার্চ (শনিবার) দুপুরে বোদা উপজেলার সাকোয়া এলাকায় অবস্থিত আঞ্চলিক রেশম সম্প্রসারণ কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বোদা, পঞ্চগড় সদর এবং দেবীগঞ্জ উপজেলার শতাধিক রেশম চাষি অংশ নেন। এ উপলক্ষ্যে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সাকোয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে, রেশম সম্প্রসারণ কেন্দ্রে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ড. এম এ মান্নান অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আঞ্চলিক রেশম সম্প্রসারন কার্যালয়ের উপ-পরিচালক মো. মাহবুব উল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক এমদাদুল রাবী, প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, মনিটরিং কর্মকর্তা নাসির উদ্দিন, সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান প্রমুখ।
রেশম সম্প্রসারণ কেন্দ্র সূত্রে জানা যায়, পঞ্চগড়ে ৪৩ টি ফার্মিং তুত বাগান রয়েছে। তুত গাছ রয়েছে ৭৯ হাজার ছয়শ’টি। পলু ঘর রয়েছে ২৫টি। ২০২৪-২৫ অর্থবছরে ৭৭ জনকে পলু পালন সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। শতাধিক চাষি ১৭ হাজার ২০০ ডিম পালন করছেন। এসব ডিম থেকে একহাজার ৩২৩ কেজি রেশমী সুতা উৎপাদিত হবে। যার বাজার মুল্য প্রায় ৬৫ লাখ টাকা।
Related News :

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী প...

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার


