ঢাকা, ৩১ আগস্ট ২০২৬
জেলা প্রতিবেদক : নড়াইল জেলায় আজ ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আজ ৩১ আগস্ট (সোমবার) বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুল হাসান সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজনে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে রয়েছে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য এবং সৃজনশীল রচনা প্রতিযোগিতা।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


